Latest News
রাজধানীতে গণপিটুনিতে ৫ ডাকাত নিহত
রাজধানীর কদমতলীর খানকাহ শরীফ রোডে আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৫ জন নিহত হয়েছেন। কদমতলী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে, ২ জন হাসপাতালে নেয়ার পথে ও অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আরো ২ জনকে ভর্তি করা হয়েছে। কদমতলী থানার উপপরিদর্শক আব্দুল আহাদ গণপিটুনিতে ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের উপপরিদর্শক আব্দুল আহাদ জানান, এলাকা বাসী আরো ডাকাতের সন্ধানে পুকুর, ডোবা, বিল-ঝিলে এখনও তল্লাশি চালাচ্ছে।
Tags:
ইত্তেফাক
0 comments